চাকায় ওড়না পেঁচিয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সোনাতলা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সাদিয়া আক্তার (১১) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যার দিকে মৌচাক-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। সাদিয়া উপজেলার পিঁপড়াসিট এলাকার লোকমান হোসেনের মেয়ে ও পিঁপড়াসিট প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। জানা যায়, সাদিয়া মা-বাবার সঙ্গে নানার বাড়ি উপজেলার ঠেঙ্গারবান্দ থেকে অটোরিকশায় করে নিজ বাড়িতে ফিরছিল। সোনাতলায় অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে তার মৃত্যু হয়।
গাজীপুর প্রতিনিধি