চাকায় চাদর পেঁচিয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর গ্রামের মোল্লাবাড়ি এলাকায় গতকাল শুক্রবার অটোবাইকের চাকায় চাদর পেঁচিয়ে সাদিয়া বেগম (৩৮) নামের এক গৃহবধূ মারা গেছেন। সাদিয়া নেছারাবাদ উপজেলার চিনাবুনিয়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী ও তিন সন্তানের জননী। পুলিশ জানায়, সকালে সাদিয়া বাড়ি থেকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে যাচ্ছিলেন। ১২টার দিকে তাঁর গায়ের চাদর অটোবাইকের চাকায় পেঁচিয়ে যায়। এতে গলায় ফাঁস লেগে তিনি অটোবাইক থেকে পড়ে গুরুতর আহত হন। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।