চাকায় মাফলার পেঁচিয়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইকের চাকায় মাফলার পেঁচিয়ে গতকাল শুক্রবার বিকেলে নগেন্দ্রনাথ সরকার (৫৪) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নগেন্দ্রনাথের বাড়ি বালিয়াকান্দির জঙ্গল ইউনিয়নের ঘুরঘুরিয়া গ্রামে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য খিরোদ বরণ বিশ্বাস বলেন, নগেন্দ্রনাথ বাড়ি থেকে ইজিবাইকে করে জঙ্গল বাজারের দিকে যাচ্ছিলেন। ঘুরঘুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় অসাবধানতাবশত ইজিবাইকের চাকার সঙ্গে তাঁর গলার মাফলার পেঁচিয়ে যায়। এতে তিনি রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।