চাকুর আঘাতে কিশোর আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাটারায় গতকাল সোমবার দুপুরে চাকুর আঘাতে রাকিবুল হাসান (১৭) নামে এক কিশোর আহত হয়েছে। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, মো. আশিক (১৮) নামে এক তরুণ ঘটনার সঙ্গে জড়িত বলে আহত রাকিবুলের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। ঘটনার সত্যতা জানতে তদন্ত চলছে। তিনি বলেন, পরিবারের অভিযোগ, রাকিবুলের এক বন্ধুর হাতে ৫০০ টাকা ছিল। এই টাকা আশিক কেড়ে নেন। আশিককে টাকা ফিরিয়ে দিতে বলে রাকিবুল। এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে আশিক চাকু দিয়ে রাকিবুলকে আঘাত করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, রাকিবুলের পিঠে তিনটি জখম রয়েছে। তবে সে শঙ্কামুক্ত। ভাটারার মিয়াবাড়ি এলাকায় থাকে রাকিবুলরা। সে স্থানীয় একটি দরজির দোকানে কাজ করে।