চাক্তাইয়ে তুলার গুদামে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চাক্তাইয়ের মোশাররফ হোসেন সড়ক এলাকায় আগুনে একটি তুলার গুদাম পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের টেলিফোন অপারেটর বিশু দাশ প্রথম আলোকে জানান, মঙ্গলবার বিকেল ৫টা ১০ মিনিটের দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে তুলার গুদামে আগুনের সূত্রপাত হয়। লামা বাজার ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গুদামের প্রায় এক লাখ টাকার মালামাল পুড়ে যায়।