প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির পদে মাওলানা আতাউল্লাহ পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি মহাসচিব পদে হাবিবুল্লাহ মিয়াকে নিয়োগ দিয়েছেন।
গত সোমবার রাজধানীর কামরাঙ্গীরচর মাদ্রাসা মিলনায়তনে খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় মজলিশে শুরার সভায় আলোচনার ভিত্তিতে নতুন আমির ও মহাসচিব নির্বাচন করা হয়।
খেলাফত আন্দোলন মরহুম মাওলানা মোহাম্মদ উল্লাহ হাফেজ্জী হুজুর প্রতিষ্ঠিত দল। দলের আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী হুজুরের ছোট ছেলে। আর নবনিযুক্ত মহাসচিব হাবিবুল্লাহ তাঁরই বড় ভাই আহমদুল্লাহ আশরাফের ছেলে।