চাচা-ভাতিজার লড়াই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের নিকলী উপজেলার সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে চাচা-ভাতিজা লড়াই করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের মনোনীত কারার বুরহান উদ্দিন ও তাঁর ভাতিজা বিএনপির প্রার্থী কারার ইফতেকার আহম্মেদ।
দলীয় সূত্রে জানা গেছে, বুরহান উদ্দিন সদর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। তিনি পরপর দুবার এ ইউপির চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁর ভাতিজা একই ইউনিয়নের বিএনপির সমর্থক। তিনি পেশায় ব্যবসায়ী।
এ ছাড়া এ ইউপিতে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন আক্তার হোসেন।
গতকাল সোমবার জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি বদরুল মোমেন প্রথম আলোকে বলেন, দলের সিদ্ধান্ত অমান্য করে যাঁরা ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন, তাঁদের বিরুদ্ধে জেলা কমিটির নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ উপজেলার সাতটি ইউপিতে তৃতীয় দফায় ২৩ এপ্রিল ভোট অনুষ্ঠিত হবে।