চাচা-ভাতিজাসহ সড়ক দুর্ঘটনায় নিহত ১২
কিশোরগঞ্জের বাজিতপুরে গত বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় চাচা ও ভাতিজা নিহত হয়েছেন। এ ছাড়া বিভিন্ন স্থানে গত দুই দিনে আরও দশজন নিহত হন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:বগুড়া: বগুড়া-ঢাকা মহাসড়কের শাজাহানপুর উপজেলার সাজাপুরে গতকাল ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অটোরিকশাচালক মিজান (৩৫), যাত্রী ওবায়দুল ইসলাম (৩৩) ও অজ্ঞাতনামা একজন নিহত হয়েছেন। একই দিন শাজাহানপুর থানার সামনে একটি ট্রাক একটি ভটভটিকে চাপা দিলে ভটভটির চালক নূরুল ইসলাম নিহত হন। দাউদকান্দি (কুমিল্লা): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার রায়পুরে গতকাল একটি বাসের সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই বাসের চালক আবদুল মতিন (৫৫) ও যাত্রী হানিফ (৪০) ও মাইশাসহ (২) চারজন নিহত হয়।কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ-ভৈরব সড়কের বাজিতপুরের পিরিজপুরে একটি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে টমটমের যাত্রী কটিয়াদীর আতুশাল পাড়ার বাতেন মিয়া (৩৫) ও তাঁর ভাতিজা আলামিন (২২) নিহত হন।পঞ্চগড়: পঞ্চগড়-আটোয়ারী সড়কের সদর উপজেলার কমলাপুরে বৃহস্পতিবার একটি ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষে বোদা উপজেলার ময়দানদীঘি গ্রামের মতিয়ার রহমান (৫০) নিহত এবং অপর আরোহী শমশের আলী (৪৫) আহত হন। কসবা (ব্রাহ্মণবাড়িয়া): কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার কালামুড়িয়ায় গতকাল একটি বাস সড়কের পাশে খাদে পড়ে গেলেব্রাহ্মণপাড়া উপজেলার চারাদারী গ্রামের মাইন উদ্দিন (১৩) নিহত এবং ৫০ জন যাত্রী আহত হন।