চাচাতো ভাইকে হত্যার দায়ে যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের বিয়ানীবাজারে তারেক আহমদ (১৭) নামের এক তরুণকে হত্যার দায়ে তার চাচাতো ভাই লিয়াকত আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সিলেট জেলা দায়রা জজ মনির আহমদ পাটোয়ারী গতকাল বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত লিয়াকত আলীর (২২) বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার জালালনগর গ্রামে। তিনি নিহত তারেক আহমেদের চাচা আরব আলীর ছেলে। তারেক মানিক মিয়ার ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৬ আগস্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়ির আঙিনায় তারেককে কুপিয়ে জখম করেন লিয়াকত আলী। আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর মারা যায় তারেক।