চাচাতো ভাইয়ের ১০ বছরের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কামতাল এলাকার স্কুলছাত্র রফিকুল হাসান ইমন হত্যা মামলার রায়ে তার চাচাতো ভাই আল-আমিনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মামুনুর রশিদ গতকাল বৃহস্পতিবার এ রায় দেন।
একই আদালতে মামলার অপর চার প্রাপ্তবয়স্ক আসামি সাঈদুল, শাহজাহান আলী, তোফাজ্জল ও জামানের বিচার চলছে। এদের মধ্যে তোফাজ্জল পলাতক।
দণ্ডপ্রাপ্ত আল আমিন একই এলাকার মো. আবদুল্লাহর ছেলে। সে সোনারগাঁওয়ের মোগড়াপাড়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। হত্যাকাণ্ডের সময় তার বয়স ১৭ বছর হওয়ায় আদালত কিশোর অপরাধ আইনে তাকে শাস্তি দিয়েছেন।