চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারী-সংক্রান্ত মামলার মীমাংসার জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চাচাতো ভাই সাগরের ছুরিকাঘাতে খুন হয়েছেন মো. আবদুল আজিজ (৪০)। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বিকেলে নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর বাজারে। খবর পেয়ে পুলিশ নিহত আবদুল আজিজের লাশ উদ্ধার করে। এ ঘটনায় তাঁর ছেলে বকুল মিয়া বাদী হয়ে সাগরকে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে নাসিরনগর থানায় হত্যা মামলা দায়ের করেছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নারী-সংক্রান্ত একটি মামলার মীমাংসার জের ধরে গত শুক্রবার বিকেলে শ্রীঘর গ্রামের কাইয়ুম মিয়ার পুত্র সাগর মিয়া তার চাচাতো ভাই আবদুল আজিজকে উপর্যুপরি ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।