চাচার পিটুনিতে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার তালতলী উপজেলার হরিণখোলা গ্রামে গত রোববার দিবাগত রাতে চাচার পিটুনিতে জুবায়ের নামের এক শিশু মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
তালতলী থানার পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, তালতলীর হরিণখোলা গ্রামের গগন আলীর মানসিক ভারসাম্যহীন ছেলে কবির হোসেন (৪০) রোববার দিবাগত রাত চারটার দিকে ছোট ভাই সুলতানের ঘরের বেড়া ভেঙে ঢুকে ঘুমন্ত সুলতান (৩৭), তাঁর স্ত্রী জোবায়দা (২৫) ও ছেলে জুবায়েরকে (৭) লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটান। এতে সুলতান, তাঁর স্ত্রী জোবায়দা ও ছেলে জুবায়ের গুরুতর আহত হয়। সুলতানের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে কবির পালিয়ে যান।
আহতাবস্থায় তিনজনকে প্রথমে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে জুবায়ের মারা যায়। পরে সুলতান ও তাঁর স্ত্রীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ব্যাপারে তালতলী থানায় হত্যা মামলা হয়েছে।