চাটখিল বণিক সমিতির নির্বাচন পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিল উপজেলা বণিক সমিতির নির্বাচন পণ্ড হয়ে গেছে। গতকাল শুক্রবার দিনভর ভোট গ্রহণ শেষে বিকেলে ভোট গণনা শুরু হলে আওয়ামী লীগের কর্মীরা ব্যালট বাক্স ছিনতাই করে তাতে আগুন ধরিয়ে দেয় বলে বিএনপি-সমর্থিত প্রার্থী অভিযোগ করেছেন।জানা গেছে, গতকাল সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভীমপুর হাইস্কুল অ্যান্ড টেকনিক্যাল কলেজ কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। এতে ৯৭২ জন ভোটারের মধ্যে ৯৩৬ জন ভোট দেন। বিকেল পাঁচটায় শুরু হয় ভোট গণনা।অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ সমর্থিত সভাপতি প্রার্থী আবুল কাশেমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তা সাইফুর রহমান জানান, কিছু উচ্ছৃঙ্খল যুবক হামলা চালিয়ে ভোট গণনা পণ্ড করে দেয়।