চাটখিলে অর্ধশত মামলার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাটখিলের বদলকোট গ্রামের আবদুর রশিদের ছেলে খোরশেদ আলম ওরফে খুইশ্যা গ্রেপ্তার হয়েছেন। পুলিশ গত মঙ্গলবার চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার রামপুরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, খুন, ধর্ষণ ও ডাকাতির অর্ধশতাধিক মামলা আছে বলে পুলিশ জানিয়েছে। খোরশেদের গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। নোয়াখালীর বেগমগঞ্জ সার্কেলের এএসপি মোহাম্মদ আলী হোসেন বলেন, গতকাল বুধবার খোরশেদকে আদালতে পাঠানো হয়েছে।