চাটখিলে একব্যক্তিকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিল উপজেলার উত্তর রাম নারায়ণপুর গ্রামে গতকাল রোববার রাত নয়টার দিকে এক ডাকাতকে গুলি করে হত্যা করেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। নিহত ব্যক্তি হলেন উত্তর রাম নারায়ণপুর গ্রামের বাসিন্দা মো. হাসান (৬০)।জানা যায়, হাসান বছর খানেক আগে ডাকাতি ছেড়ে দেন। এ নিয়ে বিরোধের জেরে তাঁর সহযোগী ডাকাতেরা তাঁকে গুলি করে হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক গতকাল রাত ১১টার দিকে জানান, হাসানের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।