চাটখিলে ছাত্রীর শ্লীলতাহানি করায় যুবককে গণপিটুনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে প্রকাশ্য শ্লীলতাহানি করার অভিযোগে স্থানীয় লোকজন ফারুক (২৩) নামের এক বখাটে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। শনিবার এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন জানান, শনিবার বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ মাহফিল চলাকালে উপজেলায় সানোখালী গ্রামের বখাটে যুবক ফারুক (২৩) প্রকাশ্য ওই ছাত্রীকে টেনে নিয়ে একটি ফুল দিতে চায়। ছাত্রীটি ফুল নিতে অস্বীকার করায় ফারুক তার শ্লীলতাহানি করে। এতে স্থানীয় লোকজন ফারুককে ধরে গণপিটুনি দিয়ে বিদ্যালয়ের অফিস কক্ষে আটকে রাখে।