চাটখিলে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের এক নারীকে ধর্ষণ করার অভিযোগে পুলিশ গত মঙ্গলবার রাতে দিদারুর রহমান দিপু (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, তালাকপ্রাপ্ত ওই নারীর সঙ্গে এক সন্তানের জনক দিপুর অবৈধ সম্পর্ক ছিল। এ নিয়ে একাধিকবার সালিস বৈঠক হয়। ছয় মাস আগে একবার গ্রামবাসী আপত্তিকর অবস্থায় তাঁদের ধরে ফেলে এবং দিপু মোটা অঙ্কের টাকা দিয়ে ছাড়া পান। এরপর দিপু আর সেখানে যাবেন না বলে অঙ্গীকার করেন। কিন্তু গত মঙ্গলবার বিকেলে তিনি ওই নারীর বাড়িতে এসে তাঁকে ধর্ষণ করেন। একপর্যায়ে তিনি চি ৎকার দেন। এতে আশপাশের লোকজন এসে দিপুকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক প্রথম আলোকে বলেন, এ ঘটনায় ওই নারী মামলা করেছেন। দিপুকে আদালতের মাধ্যমে জেলহাজতে ও ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নোয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।