চাটখিলে পুলিশ-ডাকাত গুলিবিনিময়, গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিলে গত শনিবার রাতে পুলিশ-ডাকাত গুলিবিনিময় হয়েছে। উপজেলার প্রসাদপুর গ্রামে সোমপাড়া ডিগ্রি কলেজের কাছে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় চারজন পুলিশ সদস্যসহ সাতজন আহত হন।আটক ব্যক্তিরা হলেন—চাটখিলের গোপাইবাগের সহিদুল ইসলাম (২৭), সোমপাড়ার ইউছুফ ওরফে মিন্টু (২৮) ও দশমনি এলাকার রাসেল (২৪) এবং চট্টগ্রামের সাতকানিয়ার সহিদুল ইসলাম।