চাটখিলে বিএনপির নেতা খুনের ঘটনায় একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিল উপজেলার মোহামঞ্চদপুর ইউনিয়নের বিএনপির নেতা নুর মোহামঞ্চদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে গতকাল বুধবার সকালে পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।চাটখিল থানা সূত্রে জানা গেছে, খুনের ওই ঘটনায় উপজেলার ফাওড়া গ্রামের মোরশেদ আলমকে (২৭) গতকাল সকালে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। মোরশেদ আলম ওই সময় পালিয়ে ঢাকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।থানার উপপরিদর্শক (এসআই) মো. মহসিন বলেন, গ্রেপ্তারের পর মোরশেদ আলমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।বিএনপির নেতা নুর মোহাম্মদকে গত রোববার রাতে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। দেশব্যাপী জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতালের দ্বিতীয় দিন গতকাল সকালে চাটখিল পৌর শহরে হরতাল-সমর্থকেরা একটি পিকআপ ভ্যান ভাঙচুর করেছে।