চাটখিলে ব্যবসায়ী নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিল উপজেলার দশঘরিয়া বাজারের ব্যবসায়ী নাসিম মাহমুদ (৪৫) গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ রয়েছেন।পরিবার সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল নয়টায় দশঘরিয়া বাজারের ফয়েজিয়া জেনারেল স্টোরের মালিক নাসিম মাহমুদ মালামাল কিনতে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বড় অঙ্কের টাকা নিয়ে জননী সার্ভিসের একটি বাসে চৌমুহনী রওনা হন। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁর মুঠোফোনটিও বন্ধ রয়েছে। এ ব্যাপারে গতকাল শুক্রবার চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। চাটখিল থানার পরিদর্শক নজমুল হক জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।