চাটখিলে যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর চাটখিলে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার সকালে। এ ব্যাপারে স্কুলছাত্রীর বাবা মো. মমিন বাদী হয়ে নুরুল হুদা নামের ওই যুবককে আসামি করে চাটখিল থানায় মামলা করেছেন।এ ব্যাপারে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। গতকাল নুরুল হুদাকে কোর্টহাজতে পাঠানো হয়েছে।