চাটখিলে রুহুল আমিনের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের মধ্য নোয়াখলা গ্রামের হাজি রুহুল আমিনের হত্যাকারীদের বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে এলাকাবাসী চাটখিল উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে এলাকাবাসী চাটখিল-রামগঞ্জ সড়ক অবরোধ করে রাখে। এ সময় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে এলাকাবাসী উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। গত মঙ্গলবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই গ্রামের আবদুল মান্নান, আবদুল হান্নান ও চাচা মনির হোসেন গং হাজি রুহুল আমিনকে পিটিয়ে হত্যা করে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়ের হলে চাটখিল থানা-পুলিশ আবদুল হান্নান, আবদুল মান্নান ও তাঁর চাচা মনির হোসেনকে পুলিশ বাড়ি থেকে গ্রেপ্তার করে কোর্টে চালান দেয়। তারা বর্তমানে হাজতে রয়েছে।