চাটখিলে ৭টি আলিম ও ফাজিল মাদ্রাসায় ইংরেজির শিক্ষক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিল উপজেলায় সাতটি আলিম ও ফাজিল মাদ্রাসায় ইংরেজি বিষয়ের শিক্ষক নেই। এ কারণে ওসব মাদ্রাসার শিক্ষার্থীরা ইংরেজি শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।জানা গেছে, উপজেলার আটটি আলিম ও ফাজিল মাদ্রাসার মধ্যে সাতটিতে ইংরেজি বিষয়ের প্রভাষকের পদ এক যুগ ধরে শূন্য রয়েছে। মাদ্রাসা গুলো হচ্ছে মল্লিকাদীঘিরপাড় ফাজিল মাদ্রাসা, কড়িহাটি ছালেমিয়া ফাজিল মাদ্রাসা, খোয়াজের ভিটি ফাজিল মাদ্রাসা, শ্রীরায় মহিলা আলিম মাদ্রাসা, তালতলা ইসলামিয়া মহিলা আলিম মাদ্রাসা, হীরাপুর আলীম মাদ্রাসা ও মোহাম্মদপুর আনোয়ার আলী আলীম মাদ্রাসা।মাদ্রাসার শিক্ষার্থী আবদুর রহমান, আবদুল হান্নান, ফাতেমাতুজ জোহরা, সিরাজুম মুনিরাসহ আরও অনেক শিক্ষার্থী অভিযোগ করে বলে, ‘মাদ্রাসায় ইংরেজি বিষয়ের শিক্ষক না থাকায় প্রকৃত শিক্ষা থেকে আমরা বঞ্চিত হচ্ছি।’কড়িহাটি ছালেমিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ ও মল্লিকাদীঘিরপাড় ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ আবদুল মান্নান শিক্ষার্থীদের সমস্যার কথা স্বীকার করে বলেন, তাঁদের মাদ্রাসায় ইংরেজি বিষয়ের শিক্ষকের জন্য বিভিন্ন জাতীয় দৈনিকে একাধিকবার নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েও কোনো শিক্ষক পাওয়া যায়নি।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাদ্রাসাগুলোয় শিক্ষার্থীর সংখ্যা কম হওয়ায় ইংরেজি বিষয়ের শিক্ষকেরা চাকরি করতে আগ্রহী হন না।