চাটখিলের গ্রাম থেকে আরও অস্ত্র-গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিল উপজেলার পরানপুর গ্রামের একটি পুকুর থেকে গতকাল মঙ্গলবার একটি নাইন এমএম পিস্তল ও পাঁচটি গুলি উদ্ধার করেছে পুলিশ। গত রোববার একই গ্রাম থেকে একটি পাইপগান, পাঁচটি গুলি ও দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছিল।উল্লেখ্য, গত রোববার রাতে পরানপুর গ্রামে গণপিটুনিতে ইব্রাহিম হোসেন ওরফে বেছা (৩০) নামে এক ব্যক্তি নিহত হন। জানা গেছে, যুবদলের নেতা সোলায়মান হোসেনকে অপহরণ করতে গিয়ে তিনি গণপিটুনির শিকার হন। গণপিটুনিতে আরও দুজন আহত হয়।চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, গণপিটুনির শিকার ব্যক্তিরা অস্ত্র ও গুলি পুকুরে ফেলে পালানোর চেষ্টা করে।