চাটমোহরে শিশু অপহরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার চাটমোহর উপজেলা সদরের ছোট শালিখা গ্রাম থেকে গতকাল বুধবার আবদুল্লাহ আল নূর (৪) নামের এক শিশুকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। সে ওই গ্রামের আবুল হোসেনের ছেলে।
আবুল হোসেন জানান, তিনি দীর্ঘদিন গ্রিসে ছিলেন। তিনি দেশে ফেরার কিছুদিন পর থেকে মুঠোফোনে তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা দািব করে দুর্বৃত্তরা। প্রথম দিকে তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি। মাস খানেক আগে তাঁকে ফোন করে হুমকি দেওয়া হয়। টাকা না দিলে তাঁর ছেলেকে অপহরণ করা হবে বলেও তারা হুমকি দেয়। এ ঘটনায় গত ২২ মে তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন৷ টাকা না দেওয়ায় তাঁর ছেলেকে অপহরণ করে দুর্বৃত্তরা।
শিশুটির পরিবারের সদস্যরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির সবাই বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। এ সময় আবদুল্লাহ আল নূর একা বাড়ির বাইরে বের হয়। তাকে না পেয়ে খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি৷