চাটমোহর, বাগমারায় চরমপন্থী সন্দেহে দুজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার চাটমোহর উপজেলা থেকে গতকাল বৃহস্পতিবার মো. কুতুব উদ্দিন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তিনি নিষিদ্ধঘোষিত চরমপন্থী দলের আঞ্চলিক নেতা। একই দিন রাজশাহীর বাগমারায় জোবান আলী নামের আরেকজনকে গ্রেপ্তারে করে পুলিশ। জোবান চরমপন্থী ও হত্যা মামলার পলাতক আসামি বলে পুলিশ জানায়।চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ সাহিদ আলম জানান, উপজেলার ফৈলজানা ইউনিয়নের দুবলিয়াপাড়া গ্রামে চরমপন্থীদের বৈঠকের খবর পেয়ে পুলিশ অভিযান চালায়।