চাটমোহর থেকে বিষ্ণুমূর্তি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের শঙ্খদহ গ্রাম থেকে গত শুক্রবার বিকেলে ১৩ কেজি ওজনের কালো একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। মাটি খননের সময় শ্রমিকেরা মূর্তিটির সন্ধান পান।স্থানীয়রা জানান, বিকেলে কয়েকজন শ্রমিক গ্রামের একটি পুকুরপাড় থেকে মাটি কাটছিলেন। হঠাৎ তাঁরা মাটির নিচে মূর্তিটি দেখতে পান। পরে আবদুস ছালাম ও মঞ্জুরুল হাসান নামের দুই শ্রমিক মূর্তিটি তুলে নিয়ে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে জমা দেন।হান্ডিয়াল বাজারের স্বর্ণকার শলই কুমার জানান, প্রাথমিক পরীক্ষায় ধারণা করা হচ্ছে, মূর্তিটি কষ্টিপাথরের নয়। তবে এটি মূল্যবান কোনো ধাতব পদার্থের তৈরি বলে তিনি জানান। চাটমোহর থানার ওসি হাবিবুল ইসলাম বলেন, মূর্তিটি শিগগিরই প্রত্নতত্ত্ব বিভাগে জমা দেওয়া হবে।