চাটমোহরে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম থেকে এসএসসি পরীক্ষার্থী আরিফুল ইসলাম (১৫) আট দিন ধরে নিখোঁজ রয়েছে। আরিফুলের বাবা আজিম উদ্দিন জানান, ১৯ জানুয়ারি সন্ধ্যায় আরিফুল খাতা কেনার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তাঁরা সব আত্মীয়স্বজনের বাড়িতে তার সন্ধান করেছেন। আরিফুলের বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক জহুরুল ইসলাম জানান, আরিফুল মেধাবী ছাত্র। থানার এসআই আবুল কালাম আজাদ জানান, ২১ জানুয়ারি ছেলেটির বাবা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। কেউ তার খোঁজ পেলে ০১৭৫৬০০৯৮৭১ অথবা ০১৭২১৯৩৫৬০০ নম্বর দুটিতে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।