চাটমোহরে কমিটি নির্বাচনকে কেন্দ্র করে ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার চাটমোহর পৌর এলাকার পাইলট বালিকা উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে গতকাল সোমবার ১৪৪ ধারা জারি করা হয়েছে। আওয়ামী লীগের বিবদমান পক্ষের মধ্যে সহিংসতার আশঙ্কায় প্রশাসন সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত পৌরসভা সদরে ১৪৪ ধারা জারি করে।ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) আবু রাফা মোহাম্মদ আরিফ ১৪৪ ধারা জারির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার বিদ্যালয়টির কমিটির নির্বাচন বাতিলের দাবিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি পক্ষ ১১ ঘণ্টার হরতাল ডেকেছে। এতে নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের অস্থিরতা বিরাজ করায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক, উপজেলা ছাত্রলীগের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুদ্দিন ও ভাইস চেয়ারম্যানসহ দলটির আরেকটি অংশ এই নির্বাচনের পক্ষে রয়েছে ও নির্বাচনে অংশ নিয়েছে।