চাটমোহরে চরমপন্থী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার চাটমোহর উপজেলায় গত সোমবার রাতে গুলিবিদ্ধ অবস্থায় রবিউল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, রবিউল পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) সক্রিয় সদস্য। রবিউলের কাছ থেকে গুলিসহ একটি রাইফেল উদ্ধার করা হয়েছে।চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম জানান, উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের বাঙ্গালায় গ্রামের একটি কলাবাগানে চরমপন্থীরা বৈঠক করছে—এ খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে পুলিশের একটি দল সেখানে হানা দেয়। চরমপন্থীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি করতে শুরু করে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। ঘটনাস্থল থেকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় রবিউলকে গ্রেপ্তার করা হয়। বাকিরা পালিয়ে যায়। এ সময় পুলিশ কনস্টেবল মো. ইয়াছিন আলীর পায়ে গুলি লাগে। রবিউলের কাছ থেকে একটি থ্রি নট থ্রি রাইফেল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বাড়ি ওই ইউনিয়নের দাঁথিয়াকড়রাপাড়া গ্রামে।