চাটমোহরে ছাত্রীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার চাটমোহর উপজেলায় পৈলানপুর গ্রামের নিজ বাড়ি থেকে গতকাল শুক্রবার এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মায়ের সঙ্গে অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে তার পরিবারের দাবি।ওই স্কুলছাত্রীর নাম আম্বিয়া খাতুন (১৫)। সে পৈলানপুর গ্রামের আবু সাঈদের মেয়ে এবং দহপাড়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।চাটমোহর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, ওই ছাত্রীকে তার মা কাজ করা নিয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় গালমন্দ করেন। এতে সে অভিমান করে রাতে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে তার পরিবার দাবি করেছে।