চাটমোহরে ট্রেনের ধাক্কায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈশ্বরদী-সিরাজগঞ্জ রেলপথের পাবনার চাটমোহর স্টেশনের কাছে গত শুক্রবার বিকেলে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তি (৫৫) নিহত হন। প্রত্যক্ষদর্শী বেজপাড়া গ্রামের আবুল কাশেম জানান, চাটমোহর স্টেশনের কাছের এলাকা উপজেলার বেজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গত শুক্রবার বেলা তিনটায় একটি লোকাল ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ওই ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। চাটমোহর থানার পরিদর্শক (ওসি) হাবিবুল ইসলাম জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ বিকেলেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। চাটমোহর রেলস্টেশনের মাস্টার গাজী গোলাম ফেরদৌস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে চাটমোহর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। সিরাজগঞ্জ জিআরপি থানার পরিদর্শক বিমান কুমার চাকী বলেন, ‘ঘটনাটি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।’