চাটমোহরে দুই শতাধিক চারা হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার চাটমোহরে মসজিদের জমিতে রোপণ করা দুই শতাধিক গাছের চারা গত শুক্রবার কেটে ফেলা হয়েছে। ধান শুকানোর জায়গা না দেওয়ায় স্থানীয় এক ব্যক্তি চারাগুলো কেটে ফেলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার গভীর রাতে চাটমোহর উপজেলার স্থলগ্রামে চারা কাটার এ ঘটনা ঘটে। এ ব্যাপারে মসজিদ কমিটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (প্রশাসন) সৈয়দ শহিদ আলম জানান, অভিযোগ পাওয়ার পরই শনিবার হান্ডিয়াল তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।