চাটমোহরে নদের মাটি কাটায় চার জনের জেল
পাবনার চাটমোহর উপজেলার কাটেঙ্গা গ্রামে বড়াল নদ থেকে অবৈধভাবে মাটি কাটায় চারজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহামঞ্চদ শামছুজ্জামান এ আদেশ দেন।দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার ছাইকোলা গ্রামের শাহীনুর রহমান, আবদুল কাদের, সিদ্দিক আলী ও মোজাহার আলী। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা কাটেঙ্গা গ্রামের বড়াল নদ থেকে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছিলেন। বৃহস্পতিবার বিকেলে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে মোহামঞ্চদ শামছুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে যায়। ঘটনাস্থল থেকে মাটি কাটা অবস্থায় হাতেনাতে ওই চারজনকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেন। জরিমানার টাকা পরিশোধ করতে না পারায় সন্ধ্যায় তাঁদের জেলহাজতে পাঠানো হয়।