চাটমোহরে লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার চাটমোহর থানার পুলিশ গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মূলগ্রাম ইউপির চাতড়ার বিল থেকে আবু হানিফ (৪০) নামের একজন চরমপন্থীর লাশ উদ্ধার করেছে। তিনি ফরিদপুর উপজেলার হাদল গ্রামের সেকেন্দার আলীর ছেলে।চাটমোহর থানার পরিদর্শক হাবিবুল ইসলাম বলেন, পুলিশ চাতরার বিলের পানি থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহটি অর্ধগলিত ছিল। হানিফ এলাকায় বাহিনী নামে পরিচিত একটি চরমপন্থী গ্রুপের নেতা এবং তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে চাটমোহর ও ফরিদপুর থানায় হত্যাসহ ছয়টি মামলা রয়েছে।