চাটমোহরে 'হরিজন পল্লি'র উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার চাটমোহরে হরিজন সম্প্রদায়ের মানুষের জীবনমান উন্নয়নে ‘হরিজনপল্লি’ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে দশমিক ৪৮ একর জমি নিয়ে এই পল্লির সূচনা হয়। গতকাল শনিবার সকালে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাবনা-৩ আসনের সাংসদ মকবুল হোসেন।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেহেলী লায়লার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চাটমোহর উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম, ফরিদপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান প্রমুখ।