চাতালশ্রমিকদের অব্যাহত ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতন-ভাতা বৃদ্ধি, মাতৃত্বকালীন ছুটিসহ নয় দফা দাবীতে শেরপুরে ব্রয়লার ও চাতালশ্রমিকদের ধর্মঘট অব্যাহত রয়েছে। এতে শেরপুর থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে চাল সরবরাহ বন্ধ রয়েছে।গতকাল বৃহস্পতিবার শ্রমিকেরা তাঁদের দাবির সমর্থনে শেরপুর শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে শ্রমিকনেতারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে একটি স্মারকলিপি দেন। শেরপুর জেলা মিল মালিক সমিতির সভাপতি আশরাফুল আলম বলেন, ‘এ বিষয়ে আমরা সভা করেছি। পুরুষ শ্রমিকদের মজুরি ১১০ টাকা ও নারীদের ৯০ টাকায় বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।