চাদর বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জে গতকাল শনিবার সকালে শীতার্তদের মধ্যে চাদর বিতরণ করা হয়েছে। ব্যাংক এশিয়ার উদ্যোগে ইকরচালী স্কুল ও কলেজ মাঠে ২০০ শীতার্ত মানুষের হাতে ওই চাদর তুলে দেন তারাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান, ব্যাংক এশিয়ার রংপুর শাখার ব্যবস্থাপক এহসানুল কবির, ইকরচালী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম।