চানখাঁরপুল মোড় থেকে ভবঘুরে উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চানখাঁরপুল মোড়ের ফুটপাত থেকে মাদকসেবী ভবঘুরেদের উচ্ছেদ করা হয়েছে। পথচারীরা এখন ফুটপাতটি ব্যবহার করছে।
৮ ডিসেম্বর ‘চানখাঁরপুল মোড়ে প্রকাশ্যে মাদকসেবন’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হয়। চানখাঁরপুল মোড়ে নির্মাণাধীন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালের সামনে থেকে নিমতলী গেট পর্যন্ত ফুটপাতটি ভবঘুরেদের দখলে আছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ছোট ছোট দলে ভাগ হয়ে ১০ থেকে ১৫ ভবঘুরে নারী-পুরুষ সেখানে প্রকাশ্যে মাদক সেবন করতে দেখা যায় তখন। পথচারীরাও ফুটপাতটি এড়িয়ে চলত।
গতকাল সেখানে গিয়ে দেখা যায়, টহল পুলিশের একটি ভ্যান ফুটপাত-ঘেঁষে দাঁড়িয়ে আছে। এ ছাড়া পুরো ফুটপাতটি দখলমুক্ত। কোনো ভবঘুরে বসে নেই। পলিথিনের তৈরি তাদের অস্থায়ী ঘরগুলোও আর নেই। পথচারীরা ফুটপাতে চলাচল করছে।
পাশের একটি দোকানের কর্মচারী মো. খোকন বলেন, ১০ থেকে ১২ দিন আগে পুলিশ এসে ভবঘুরেদের সরিয়ে দেয়। পুলিশ চলে গেলে তারা ফিরে এসেছিল।