প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নগরের চান্দগাঁও আবাসিক এলাকার আবাসিক ভবন থেকে বাণিজ্যিক স্থাপনা সরিয়ে নিতে ১৪ ভবন মালিক ও ১০ ভাড়াটিয়াকে তিন মাস সময় দিয়েছে। এ ছাড়া তিন ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালান সিডিএর ভ্রাম্যমাণ আদালত। অভিযানের নেতৃত্ব দেন সিডিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট খিন ওয়ান নু।
সিডিএর ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গতকালের অভিযানে দারুল ইরফান মাদ্রাসাকে ২০ হাজার টাকা, নূর বেগম, নজরুল ইসলাম ও শহীদুল হককে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন সিডিএর অথরাইজড কর্মকর্তা মো. মনজুর হাসান, সহকারী অথরাইজড কর্মকর্তা আনোয়ার হোসাইন ও তানজীব হোসেন। অভিযানে সহায়তা করে চট্টগ্রাম নগর পুলিশ।