চান্দাইকোনায় ঢাকা ব্যাংকের ৭৪তম শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের চান্দাইকোনায় ঢাকা ব্যাংক লিমিটেডের ৭৪তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে৷ গতকাল রোববার ব্যাংকের প্রতিষ্ঠাতা ও পরিচালক মির্জা আব্বাস প্রধান অতিথি হিসেবে এই শাখার উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের চেয়ারম্যান আবদুল হাই সরকারসহ পরিচালক আফরোজা আব্বাস, রোখসানা জামান, রেশাদুর রহমান, আলতাফ হোসেন সরকার, আবদুল্লাহ আল আহসান, প্রতিষ্ঠাতা পরিচালক ও সাবেক চেয়ারম্যান এ টি এম হায়াতুজ্জামান খান উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) নিয়াজ হাবিব, উপব্যবস্থাপনা পরিচালক এমরানুল হকসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি৷