চান্দিনায় গাড়ির ধাক্কায় দুই পথচারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা বাসস্ট্যান্ড এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় দুই নারী নিহত ও দুজন আহত হয়েছেন।

গতকাল রোববারসকাল সাড়ে আটটার দিকে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন চান্দিনা উপজেলার মধ্যমতলা গ্রামের ইদ্রিস মিয়ার স্ত্রী পারুল আক্তার (৪৫), দেবীদ্বার উপজেলার বাগুর গ্রামের রবি উল্লাহর স্ত্রী নুরজাহান বেগম (৫৫)।

আহত ব্যক্তিরা হলেন পারুল আক্তারের ছেলে মুহম্মদ রাফি (৫) ও প্রাইভেট কারের আরোহী রাজধানীর বংশাল এলাকার আশরাফ উদ্দিনের ছেলে মো. সালাউদ্দিন (৫৮)।

পুলিশ জানায়, ঢাকা থেকে কুমিল্লাগামী একটি প্রাইভেট কার চান্দিনা বাসস্ট্যান্ড এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের পথচারীদের ধাক্কা দেয়।

এতে দুজন নিহত ও দুজন আহত হন। আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে প্রাইভেট কারটি জব্দ করেছে। চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।