চান্দিনায় ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার চান্দিনায় গত সোমবার রাত আটটার দিকে ট্রাকচাপায় আবদুল মবিন (৫৫) নামের একজন স্কুলশিক্ষক নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার বড় গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।আবদুল মবিন কুমিল্লার দাউদকান্দি উপজেলার দক্ষিণ গোপালপুর গ্রামের মৃত ইয়াছিন সরকারের ছেলে। তিনি ওই উপজেলার চশই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রাহাত বলেন, রাস্তা পারাপারের সময় দাউদকান্দি থেকে ছেড়ে আসা বালুবোঝাই একটি ট্রাক তাঁকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটি আটক করেছে।হাইওয়ে পুলিশের আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, এ ব্যাপারে থানায় মামলা না হলেও সাধারণ ডায়েরি (জিডি) করে গতকাল মঙ্গলবার সকালে নিহত ব্যক্তির পরিবার লাশ নিয়ে যায়।