চান্দিনায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার হাঁড়িখোলা নামক স্থানে গতকাল সকাল ছয়টায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন বগুড়া জেলার আদমদীঘি উপজেলার কেশড্ডা গ্রামের ফরিদ মিয়া (৩০)। আহত দুজন হলেন একই এলাকার মোস্তফা কামাল (৩২) ও আবদুর রশিদ (২০)। তাঁদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মোক্তার হোসেন জানান, গতকাল সকালে বগুড়া থেকে চাল বহনকারী একটি ট্রাক হাঁড়িখোলা এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।