চান্দিনায় পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চান্দিনায় পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে চান্দিনা উপজেলার আটচাইল গ্রামের এ ঘটনা ঘটে।নিহত সাথী আক্তার (২০ মাস) আটচাইল গ্রামের সাহাদাত হোসেনের মেয়ে এবং মীম আক্তার (৪) একই গ্রামের ইসমাইল মিয়ার মেয়ে। পরিবারের লোকজন জানান, শনিবার সকালে সাথী ও মীমকে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করা হয়। সন্দেহ হলে বাড়ির পাশের পুকুরে নেমে ডুবন্ত অবস্থায় সাথী ও মীমকে উদ্ধার করেন স্বজনেরা।পরে মাধাইয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।