চান্দিনায় র্যাব-পুলিশের সঙ্গে ডাকাতদের বন্দুকযুদ্ধ, আহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চান্দিনায় বাগুচী ব্রিজের কাছে গতকাল মঙ্গলবার ভোরে র্যাব ও পুলিশের সঙ্গে ডাকাতদলের ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে। এ সময় আন্তজেলা ডাকাতদলের নেতা মো. কামাল হোসেন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন।র্যাব ও পুলিশ সূত্রের ভাষ্যমতে, সড়কে ডাকাতি মামলার আসামি চান্দিনার সোনা গ্রামের ধনু মিয়ার ছেলে মো. কামাল হোসেনকে গত সোমবার সন্ধ্যায় র্যাব-১১-এর একটি দল উপজেলার রসুলপুর বাজার থেকে গ্রেপ্তার করে। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী ডাকাতদলের অন্য সদস্যদের গ্রেপ্তারের জন্য র্যাবের অপর একটি দল চান্দিনা থানা পুলিশকে নিয়ে যৌথ অভিযান চালায়। অভিযান চলাকালে গতকাল ভোরে মাধাইয়া-নবাবপুর সড়কের বাগুচী সেতুর কাছে এলে সশস্ত্র ডাকাতদল র্যাব ও পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাব-পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় কামাল দৌড়ে পালানোর চেষ্টা করলে ডাকাতের গুলি তাঁর বাঁ পায়ে লাগে। এতে র্যাবের দুই সদস্য হাবিলদার মহিউদ্দিন চৌধুরী ও সৈনিক মাসুদ পারভেজ আহত হন। বন্দুকযুদ্ধ চলাকালে র্যাব ও পুলিশ পিস্তলের চারটি ও এসএমজির ১১টি গুলি ছোড়ে। ডাকাতেরা অন্তত ২৯টি গুলি ছোড়ে। র্যাব কামালের কাছ থেকে একটি রিভলবার, দুটি গুলি ও একটি ছোরা উদ্ধার করে।র্যাব-১১ কুমিল্লার অধিনায়ক ফেরদৌস আলভী খান বলেন, কামাল ওই এলাকার বড় ডাকাতদের একজন।