চান্দিনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৮
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলাধীন ছয়ঘড়িয়ায় গতকাল সোমবার ভোরে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুই ব্যক্তি নিহত ও ১৮ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন হানিফ এন্টারপ্রাইজ বাসের সুপারভাইজার স্বপন (৩০) ও অজ্ঞাত পরিচয়ের ৬০ বছর বয়সী একজন বৃদ্ধ। হাইওয়ে ইলিয়টগঞ্জ ফাঁড়ির সার্জেন্ট আনোয়ার হোসেন জানান, গতকাল ভোর চারটায় ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজের যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১১-২৬০০) ও বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-১৮৭৯) মুখোমুখি সংঘর্ষ ঘটলে বাসটি মহাসড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার স্বপনসহ অজ্ঞাত পরিচয়ের একজন বৃদ্ধ মারা যান। আহত ব্যক্তিদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।