প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ভেন্ডিবাজার এলাকায় গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় একটি চান্দের গাড়ির ধাক্কায় চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি কবির আহমদ (৪০) নিহত হয়েছেন। নিহত কবির আহমদ চকরিয়া পৌরসভার পালাকাটা গ্রামের গোলাম ছোবহানের ছেলে। দুর্ঘটনার পর অন্তত এক ঘণ্টা কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ লোকজন। ওই সময় চালককে ধরে পুলিশে দিয়েছেন তাঁরা। চকরিয়া থানার উপপরিদর্শক জামাল হোসেন বলেন, পুলিশ চান্দের গাড়িটিসহ চালক গিয়াস উদ্দিনকে আটক করেছে।