চাপ সৃষ্টির জন্য ৪৮ ঘণ্টা বেঁধে দিয়েছিলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর-রুনির খুনিদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের ঘোষণার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, ‘আমি আইন প্রয়োগকারী সংস্থার ওপর চাপ সৃষ্টির জন্যই ওই সময়সীমা বেঁধে দিয়েছিলাম।’গতকাল শুক্রবার বিকেলে গাজীপুর সদর উপজেলার হারবাইদ উচ্চবিদ্যালয়ের ৪৫ বছর পূর্তি উদ্যাপন এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।মন্ত্রী বলেন, সাংবাদিক দম্পতির খুনিদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের সময়সীমা বেঁধে দেওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অধিকতর সোচ্চার হয়েছে। তারা এখনো সোচ্চার। তদন্ত সঠিক পথেই চলছে। খুনিদের খুঁজে বের করা হবে।১১ ফেব্রুয়ারি রাজধানীর রাজাবাজারের ভাড়া ফ্ল্যাট থেকে বেসরকারি টেলিভিশন মাছরাঙার বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।পুবাইলের হারবাইদ হাইস্কুলের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে ওই পূর্তি উদ্যাপন ও পুনর্মিলনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি আবদুল মালেক সরকার।অন্যান্যের মধ্যে স্থানীয় সাংসদ মেহের আফরোজ, টঙ্গী পৌরসভার মেয়র আজমত উল্ল্যা খান প্রমুখ বক্তব্য দেন।