চাপাতির কোপে আহত লোহা ব্যবসায়ীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে চাপাতির কোপে আহত লোহা ব্যবসায়ী ওয়াহিদুজ্জামান (৩৮) গত সোমবার রাতে রাজধানীর পান্থপথের বেসরকারি একটি হাসপাতালে মারা গেছেন। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া এক দম্পতি কারাগারে আছেন। পুলিশ ও ওয়াহিদুজ্জামানের পারিবারিক সূত্র জানায়, পোস্তাগোলার লোহা ব্যবসায়ী ওয়াহিদুজ্জামান সপরিবারে কেরানীগঞ্জের হাসনাবাদে থাকতেন। ১ নভেম্বর যাত্রাবাড়ীর কাজীরগাঁওয়ের বাসিন্দা মামুনের বাড়ির নিচ থেকে চাপাতির কোপে আহত ওয়াহিদুজ্জামানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে পান্থপথের স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।